Slato Little Genius: পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাস গড়ার এক নতুন উদ্যোগ
স্লেটো লিটল জিনিয়াস কী?
বর্তমান সময়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে স্লেটো লিটল জিনিয়াস একটি সুপরিচিত ও জনপ্রিয় পরীক্ষার নাম। এই পরীক্ষাটি Krishworks Technology And Research Labs পরিচালনা করে, যার মূল উদ্দেশ্য হলো ছোটদের মধ্যে পরীক্ষাভীতি দূর করা, নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।
এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রথমে Google Play Storeথেকে Slato Exams App টি ইনস্টল করতে হয়। এরপর খুব সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজের প্রোফাইলে নাম, শ্রেণি, বিদ্যালয়ের নাম, পিনকোডসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত করা যায়। সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সহজ, ফলে বাড়িতে বসেই যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
কীভাবে শুরু করবেন
App ইনস্টল করুন
Google Play Store থেকে
রেজিস্ট্রেশন করুন
নাম, শ্রেণি, বিদ্যালয়
প্রোফাইল পূরণ করুন
পিনকোডসহ তথ্য যুক্ত করুন
পরীক্ষা দিন
বাড়িতে বসেই
যাত্রার শুরু
করোনা মহামারির সময় থেকেই আমাদের মনে একটি পরিকল্পনা ছিল—প্রযুক্তির মাধ্যমে দূর-দূরান্তের শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষাসেবা পৌঁছে দেওয়া। সেই সময় থেকেই Slato App এর মাধ্যমে আমরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি।
এই সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি। বিশেষ করে গ্রামীণ ও আধা-শহর অঞ্চলের অনেক শিক্ষার্থী পরীক্ষাকে অত্যন্ত ভয়ের বিষয় হিসেবে দেখে। পরীক্ষা আসলেই তারা অতিরিক্ত টিউশন পড়তে চায়, শিক্ষককে বেশি সময় পড়ানোর অনুরোধ করে, নিজেরাও মানসিক চাপে ভোগে। একই সঙ্গে অভিভাবকদের মধ্যেও থাকে দুশ্চিন্তা ও এক ধরনের প্রতিযোগিতার মনোভাব—সন্তানকে অবশ্যই সবার থেকে ভালো ফল করতে হবে। এই চাপ অনেক সময় শিশুদের স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ব্যাহত করে।
এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, তা নিয়েই আমরা ভাবতে শুরু করি। আমাদের লক্ষ্য ছিল এমন একটি পরীক্ষা ব্যবস্থা তৈরি করা, যেখানে শিশুরা আনন্দের সঙ্গে নিয়মিত পরীক্ষা দেবে, ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং পরীক্ষার প্রতি তাদের ভয় দূর হবে।
শিশুরা কী কারণে ভয় পায়?
গ্রামীণ ও আধা-শহর অঞ্চলের শিশুদের মধ্যে আমরা যে সমস্যাগুলি লক্ষ্য করেছি:
পরীক্ষাভীতি
পরীক্ষা এলেই শিশুদের মনে তীব্র ভয় তৈরি হয়
অতিরিক্ত টিউশন চাপ
পরীক্ষার আগে অতিরিক্ত টিউশন ও বাড়তি পড়ার চাপ
অভিভাবকের দুশ্চিন্তা
সন্তানকে সবার চেয়ে ভালো করতে হবে—এই মানসিকতা
শিশুর মানসিক চাপ
এই চাপ শিশুদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত করে
পরীক্ষার নতুন পরিকল্পনা
গত বছর আমরা কয়েকটি পরীক্ষার আয়োজন করি। এরপর অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক আমাদের অনুরোধ করেন, যেন এই পরীক্ষাটি নিয়মিত চালু রাখা হয় এবং আরও বেশি আয়োজন করা হয়।
তাদের উৎসাহ ও অনুরোধকে গুরুত্ব দিয়ে ৭ মে, ২০২৬ থেকে আমরা নতুনভাবে স্লেটো লিটল জিনিয়াস পরীক্ষার যাত্রা শুরু করি।
শুরু: ৭ মে, ২০২৬
প্রতি মাসের ২য় ও ৪র্থ শনিবার
৪টি ফেজ (Phase)
ধাপ 01
৩টি Mock Test
প্রতিটি ফেজে ৩টি মক টেস্ট
ধাপ 02
Challenge Level
৩টি মক টেস্টের পর চ্যালেঞ্জ লেভেল
ধাপ 03
Phase 2
বর্তমানে সফলভাবে Phase-2 পরিচালনা হচ্ছে
ধাপ 04
Challenge Level 2
চ্যালেঞ্জ লেভেল–1 সম্পন্ন, এখন চ্যালেঞ্জ লেভেল–2
বর্তমান অবস্থা: বর্তমানে আমরা সফলভাবে Phase-2 পরিচালনা করছি। চ্যালেঞ্জ লেভেল–1 ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা এখন চ্যালেঞ্জ লেভেল–2এর কার্যক্রম পরিচালনা করছি।
একটি সম্মিলিত প্রচেষ্টা:
এই উদ্যোগ সফল করার পেছনে পুরো ম্যানেজমেন্ট আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি সেলস টিম, টেক টিম, কারিকুলাম টিম এবং অপারেশন টিম—সবাই একসঙ্গে কাজ করে এই যাত্রাকে সফল করে তুলেছে।
ম্যানেজমেন্ট
টেক টিম
টেক টিম
কারিকুলাম টিম
অপারেশন টিম
প্রচার ও সচেতনতা
শুধু পরীক্ষা আয়োজন করাই নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এই উদ্যোগের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যাপক প্রচার চালাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, Linkdin এবং গুগল মাই বিজনেস সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো হয়।
এর পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে সরাসরি গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়। তাদের হাতে-কলমে দেখানো হয় কীভাবে অ্যাপে নিবন্ধন করতে হয় এবং কীভাবে বাড়িতে বসেই সহজে পরীক্ষা দেওয়া যায়।
সবচেয়ে সাশ্রয়ী পরীক্ষা পদ্ধতি
স্লেটো লিটল জিনিয়াস পরীক্ষার অন্যতম বড় বৈশিষ্ট্য হলো—এটি সম্পূর্ণ অনলাইন এবং অত্যন্ত সাশ্রয়ী।
Mock Test
60 কয়েন
মাত্র ২৯ টাকা
প্রতিটি মক টেস্টে অংশগ্রহণের খরচ
Mock Test
80 কয়েন
মাত্র ৩৯ টাকা
প্রতিটি চ্যালেঞ্জ লেভেলে অংশগ্রহণের খরচ
মাসিক ব্যয়
২টি Mock Test
মাত্র ৫৮ টাকা
প্রতি মাসে দুটি মক টেস্টে অংশগ্রহণের মোট খরচ
বিশেষ সুবিধা
~১০০০ কয়েন
মাত্র ৩৪৯ টাকা
একসঙ্গে বেশি কয়েন কিনলে দীর্ঘমেয়াদে আরও সাশ্রয়ী
সব থেকে শেষে থাকবে
অত্যন্ত আকর্ষণীয় পরীক্ষা Grand Finale
বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, নিয়মিত অনুশীলন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই ব্যয় অত্যন্ত সামান্য।
শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া :
প্রথম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু ধীরে ধীরে পরীক্ষার প্রতি আগ্রহ বাড়তে থাকে। বর্তমানে ফেজ–2-এ এসে শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জেলা, বিভিন্ন বিদ্যালয় এবং বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা নিয়মিত এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধে আমরা নিয়মিত ইউটিউব লাইভে আসি। সেখানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের সকল জিজ্ঞাসার সমাধান করার চেষ্টা করা হয়।
আরও বিস্তৃত উদ্যোগ
প্রথমে এই পরীক্ষাটি শুধুমাত্র তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যায়। তাদের অনুরোধে বর্তমানে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্যও স্লেটো লিটল জিনিয়াস পরীক্ষা চালু করা হয়েছে।
শ্রেণি ৩ ও ৪
প্রথমে এই দুটি শ্রেণির জন্য চালু করা হয়েছিল
বিস্তার
শ্রেণি ২ যুক
অভিভাবকদের অনুরোধে দ্বিতীয় শ্রেণির জন্যও চালু
আমাদের লক্ষ্য
আত্মবিশ্বাস গড়া
সময়মতো পরীক্ষা
পরীক্ষাভীতি দূর করা
শেখার আগ্রহ বৃদ্ধি
স্লেটো লিটল জিনিয়াস কেবল একটি পরীক্ষা নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলার ও নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে শেখানোর একটি ধারাবাহিক উদ্যোগ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে পরীক্ষাভীতি দূর করা, শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং প্রতিটি শিক্ষার্থীকে নিজের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।
আপনিও যদি এখনও স্লেটো এক্সামস অ্যাপটি ব্যবহার না করে থাকেন, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। সহজেই নিবন্ধন সম্পন্ন করে ঘরে বসেই পরীক্ষায় অংশ নিন এবং নতুন এক শিক্ষাযাত্রার অংশ হয়ে উঠুন।
২০২৬ শিক্ষাবর্ষে Slato Exams App-এর পরীক্ষার্থীদের অভিজ্ঞতা
২০২৬ শিক্ষাবর্ষে Slato Exams App-এর মাধ্যমে নিয়মিত পরীক্ষা দিচ্ছে এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত জানা হয়েছে। শিক্ষার্থীদের কথায়, নিয়মিত এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করার ফলে তারা নতুন ধরনের প্রশ্নের সঙ্গে পরিচিত হচ্ছে, নিজেদের জ্ঞান যাচাই করতে পারছে এবং পরীক্ষার পর প্রকাশিত সমাধান দেখে নিজেদের ভুলগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছে।
অন্তরা মিত্র
পরীক্ষার্থী
পরীক্ষার্থী অন্তরা মিত্র জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে Slato Exams App-এর পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং এই পরীক্ষা দিতে তার খুব ভালো লাগে। প্রতিটি পরীক্ষায় সে নতুন ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছে এবং সেই প্রশ্নগুলির সমাধান সম্পর্কে জানতে পারছে।
অন্তরার কথায়, প্রথমদিকে এই পরীক্ষাগুলি তার কাছে বেশ কঠিন মনে হতো। কিন্তু নিয়মিত পরীক্ষা দিতে দিতে এখন অনেকটাই সহজ মনে হয়। বর্তমানে সে কারও সাহায্য ছাড়াই নিজে থেকে প্রশ্নগুলির সমাধান করার চেষ্টা করে। পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত সমাধান দেখে নিজের উত্তর মিলিয়ে নেয় এবং ভুল হলে তা বুঝে সংশোধন করার চেষ্টা করে।
আগামী দিনেও সে Slato Exams App-এর পরীক্ষাগুলিতে নিয়মিত অংশগ্রহণ করতে চায়।
প্রাপ্তি মিত্র
পরীক্ষার্থী
প্রাপ্তি মিত্রের কথায়, Slato Exams App-এর পরীক্ষা দিতে তার খুব ভালো লাগে। প্রথমদিকে পরীক্ষাগুলি তার কাছে কঠিন মনে হলেও নিয়মিত পরীক্ষা দেওয়ার ফলে এখন আর সেগুলিকে তেমন কঠিন মনে হয় না।
প্রতিটি পরীক্ষায় নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হওয়ার পাশাপাশি সে নতুন নতুন প্রশ্নের উত্তর ও সমাধান শিখতে পারছে। Mock Test-7এ ভুলবশত অন্য একটি ক্লাসে Enrollment হয়ে যাওয়ায় তার খারাপ লেগেছিল এবং সে কিছুটা কষ্টও পেয়েছিল। তবে ভবিষ্যতে Slato Exams App-এ যতগুলি এই ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে সবগুলিতে অংশগ্রহণ করতে চায়।
প্রাপ্তি সাধারণত কারও সাহায্য না নিয়ে নিজে থেকেই প্রশ্নগুলির সমাধান করার চেষ্টা করে। পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত সমাধানগুলি দেখে নিজের উত্তর যাচাই করে এবং কোথায় ভুল হয়েছে তা বোঝার চেষ্টা করে।
অর্ঘ্যদীপ মণ্ডল
পরীক্ষার্থী
অর্ঘ্যদীপ মণ্ডল জানিয়েছে, প্রথমদিকে এই পরীক্ষাগুলি তার কাছে বেশ কঠিন মনে হতো। শুরুতে পরীক্ষার সময় তার মা তাকে কিছুটা সাহায্য করতেন। কিন্তু পরবর্তীতে নিয়মিত এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে করতে তার মধ্যে পরীক্ষার প্রতি একটি অভ্যাস ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
এখন সে নিজে থেকেই বিভিন্ন প্রশ্নের সমাধান করার চেষ্টা করে এবং প্রতিনিয়ত নতুন ও তুলনামূলক কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছে। এই পরীক্ষাগুলির মাধ্যমে তার শেখার আগ্রহ বাড়ছে এবং পরীক্ষা দিতে তার ভালো লাগছে।
অর্গদীপ আগামী দিনেও Slato Exams App-এর আরও এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়।
শিক্ষার্থীদের সামগ্রিক মতামত
তিনজন শিক্ষার্থীর অভিজ্ঞতা থেকে বোঝা যায়, নিয়মিত Slato Exams App-এর পরীক্ষা দেওয়ার ফলে তাদের মধ্যে পরীক্ষার অভ্যাস তৈরি হচ্ছে এবং আত্মবিশ্বাসও বাড়ছে। প্রতিটি পরীক্ষায় নতুন নতুন প্রশ্নের মুখোমুখি হওয়ার ফলে তাদের জ্ঞান ও চিন্তাশক্তি আরও সমৃদ্ধ হচ্ছে।
বিশেষ করে পরীক্ষার পর প্রকাশিত Solutions শিক্ষার্থীদের নিজেদের উত্তর যাচাই করতে এবং ভুলগুলি বুঝে সংশোধন করতে সাহায্য করছে। শুরুতে যে পরীক্ষাগুলি তাদের কাছে কঠিন মনে হতো, নিয়মিত অনুশীলনের ফলে ধীরে ধীরে সেগুলিই সহজ হয়ে উঠছে।
শিক্ষার্থীদের বক্তব্য থেকে স্পষ্ট যে, Slato Exams App-এর এই নিয়মিত পরীক্ষাগুলি তাদের পড়াশোনার পাশাপাশি পরীক্ষামুখী প্রস্তুতি ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আগামী দিনেও এই ধরনের পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করতে আগ্রহী।